নিষ্পাপ নিবেদন
নিষ্পাপ নিবেদন এ কোন অচেনা পথে,নিয়ে চলেছো প্রভু এমন দিনের কথা ভাবিনী তো কভু মানুষের হাহাকার,শুনতে কি আর পারোনা? অনেক হয়েছে আড়ি,এবার ছাড়ো না নিমেষে চোখের, প্রভু,কতোই না প্রান গেল এই দুগ্ধপোষ্য শিশু,তাদের কি দোষ বল? নির্দোষ নারী পুরুষ,কতই না আছে আর তাদের কথা ভেবেই,না হয় করলে বিচার এবার শান্ত হও,রাগ আর সয় না শুনেছি মায়ের কাছে,কুমাতা যে হয় না মাতা তুমি,পিতা তুমি,মোরা তব সন্তান তোমারই অংশ তবে কেনো এতো অভিমান? সকল অভিমান ছাড়ি,এসো না ভাব করি নিষ্পাপ এ মনের,রাখবে না নিবেদন???